দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে নারিকেল গাছ রোপণ কর্মসূচি শুরু করেছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের স্বনির্ভর রোড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিনে সেখানে শতাধিক নারিকেল গাছ রোপণ করা হয়।
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন।
কর্মসূচি সম্পর্কে কামাল হোসেন বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে চেম্বারের পক্ষ থেকে নারিকেল গাছ রোপণ করা হচ্ছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের আবহাওয়া ও মাটির জন্য নারিকেল গাছ বেশ উপযোগী। তাই খালি জায়গাগুলোতে নারিকেলসহ বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু কোনো একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রভাব, ঝড় ও বন্যা থেকে মানুষকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যে আই